ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে চীনা জাহাজ মোংলায় পৌঁছেছে

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাগেরহাট জেলার রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এম.ভি জে হ্যায়।

১০ সকালে বন্দরের হাড়বাড়ীয়ায এলাকায় নোঙ্গর করে জাহাজটি। এর আগে ২১ মে ইন্দোনেশিয়া থেকে ৪৪ হাজার ৬২০ টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। এই জাহাজ থেকে ১৮ হাজার টন কয়লা চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে লাইটার জাহাজে করে তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হয়। অবশিষ্ট কয়লা নিয়ে শনিবার সকালে মোংলা বন্দরের হারবাড়িয়ায় পৌছায় জাহাজটি। সকাল থেকেই এ জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার বা কোস্টার জাহাজে করে তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে নেয়া শুরু করেছে।

বিদেশি জাহাজ ‘জে হ্যায়’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, কযলা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এম.ভি জে হ্যায় ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হয়েছে।

এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম.ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার টন ও ২৯ মে এম.ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ টন কয়লা এসেছিল মোংলা বন্দর হয়ে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড-বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, কেন্দ্রে এখন কয়লা সংকট নেই। আমাদের ২০ হাজার টন কয়লা রয়েছে। এছাড়া ৪৪ হাজার টন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌছেছে। আরও ৪৮ হাজার টন কয়লা আমদানির জন্য লেটার অব ক্রেডিট (এলসি) খোলা হয়েছে। খুব শিগগিরই এই কয়লা এসে পৌছাবে। বর্তমানে প্রতিদিন ৩ হাজার টন কয়লার চাহিদা রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, কয়লা সংকটে কিছুদিন কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকার পরে ১৬ মে আমরা পুনরায় উৎপাদন শুরু করি। বর্তমানে প্রতিদিন ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আমাদের কেন্দ্র নিরবিচ্ছন্ন উৎপাদনে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে চীনা জাহাজ মোংলায় পৌঁছেছে

আপডেট সময় ০৯:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩