ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশ দলে নতুন মুখ শাহাদাত-মুশফিক

বাংলারচিঠিডটকম ডেস্ক : নতুন মুখ শাহাদাত হোসেন দিপু এবং মুশফিক হাসান অন্তর্ভুক্ত করে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৪ জুন থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টেটি খেলতে ১০ জুন ঢাকায় আসবে আফগানিস্তান দল।

গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না সাকিব। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস।

গত দুই বছর ধরে বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দলে ডাক পেয়েছেন চট্টগ্রাম বিভাগের ব্যাটার শাহাদাত এবং রংপুর বিভাগের পেসার মুশফিক।

২০২১ সালে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার ২১ বছর বয়সী শাহাদাতের। এখন অবধি ২০টি প্রথম শ্রেণির ম্যাচে দু’টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিেেত ১২৬৫ রান করেছেন শাহাদাত।

২০২২ সালে প্রথম-শ্রেনিতে অভিষেকের পরই চমক দেখান মুশফিক। ১৩ ম্যাচে তিনবার ইনিংসে ফাইফার নিয়ে ৪৯ উইকেট শিকার করেন মুশফিক। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক টেস্ট সিরিজে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন শাহাদাত ও মুশফিক।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশ দলে নতুন মুখ শাহাদাত-মুশফিক

আপডেট সময় ০৯:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩