ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান

বাংলারচিঠিডটকম ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ১ জুন বলেছেন, চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও জাপান তাদের সামরিক জোটের আধুনিকায়নের জন্য কাজ করছে। খবর এএফপি’র।

সিঙ্গাপুরে প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ সম্মেলন শাংরি-লা ডায়ালগে যাওয়ার আগে দ্বিপাক্ষিক আলোচনার জন্য এক সংক্ষিপ্ত সফরে অস্টিন টোকিও’তে রয়েছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সাথে আলোচনার আগে বক্তব্য দেওয়ার সময় অস্টিন বলেন, জোটটি ‘পিআরসি জবরদস্তিমূলক আচরণ, উত্তর কোরিয়ার বিপজ্জনক উস্কানি এবং ইউক্রেনে রাশিয়া নিষ্ঠুর যুদ্ধের পথ বেছে নেওয়ায় অভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘তবে আমরা অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক মূল্যবোধের ক্ষেত্রে ঐক্যবদ্ধ রয়েছি। আমরা আমাদের জোটের আধুনিকীকরণে এবং আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি।’

অস্টিন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার সাথে ত্রিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি শান্তি, অনুশীলন ও প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করার কথা উল্লেখ করেন।

তিনি আরো বলেন, মার্কিন ও জাপানি বাহিনী ‘আরো বহুমুখী, স্থিতিস্থাপক এবং গতিশীল হয়ে উঠছে। শত্রুর বিরুদ্ধে পাল্টা হামলার ক্ষমতা অর্জন এবং ওয়াশিংটনের সাথে তথ্য আদান-প্রদান উন্নত করার জাপানের সিদ্ধান্তের তিনি প্রশংসা করেন।

উত্তর কোরিয়া জাতিসংঘ প্রস্তাবের আওতায় নিষিদ্ধ ঘোষিত প্রযুক্তি ব্যবহার করে একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ প্রচেষ্ঠার কয়েক ঘণ্টা পর অস্টিন বুধবার জাপানে পৌঁছান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান

আপডেট সময় ১০:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩