ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সরিষাবাড়ীতে মহিলা আ’লীগের মানববন্ধন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকিদাতার শাস্তির দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগ এবং মহিলা যুবলীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

২৫ মে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় সরিষাবাড়ী-দিগপাইত প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা লতিফ, সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার শিখা, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি অনুপা সূত্র ধর, যুগ্ম-সাধারণ সম্পাদক সানজিদা জাহান, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম মানিক, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিল সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

জানা যায়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে ও হুমকিদাতার শাস্তির দাবি জানিয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগ এবং মহিলা যুবলীগের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সরিষাবাড়ীতে মহিলা আ’লীগের মানববন্ধন

আপডেট সময় ০৯:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩