ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

বকশীগঞ্জে কৃষক দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে কৃষক দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে কৃষক আবুল কাশেম দুলাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ২ মে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নঈম মিয়ার বাজার সংলগ্ন সারমারা সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, বীরমুক্তিযোদ্ধা, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ৫ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে খুনিদের ফাঁসি চেয়ে বক্তব্য রাখেন- খুন হওয়া দুলালের বাবা আব্দুর রেজ্জাক, দুলাল হত্যা মামলার বাদী রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, নিহত দুলালের ছেলে মনিরুজ্জামান, মেয়ে মুনিয়া আক্তার প্রমুখ।

দুলাল হত্যার মামলার বাদী রেজাউল করিম অভিযোগ করেন, এই হত্যা মামলা তুলে নিতে মামলার আসামি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, বগারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাসুম প্রমাণিক, খুনের সঙ্গে জড়িত আসাদুল্লাহ, ফরিদ বাঙ্গার লোকজন তাকে হুমকি দিচ্ছেন। এ কারণে তিনি ও খুন হওয়া দুলালের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাই তারা দুলাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দ্রুত ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বেলা সাড়ে ১০টার দিকে বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে মোটরসাইকেলের চাপায় ছাগল আহত হওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ ফরিদ বাঙ্গা, আবু মিয়া, আসাদুল্লাহ, নূরনবী পক্ষদের সঙ্গে একই গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে আবুল কাশেম দুলাল (৫০) পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের (টেঁটা) আঘাতে ঘটনাস্থলে খুন হন আবুল কাশেম দুলাল।

দুলাল হত্যার ঘটনায় ২৮ এপ্রিল নিহতের ছোট ভাই রেজাউল করিম বাদী হয়ে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুকে প্রধান আসামি করে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে থানায় একটি খুনের মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

বকশীগঞ্জে কৃষক দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩