ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ঘটনা ধামাচাপা দিয়েও পার পেলনা ঘাতক স্বামী!

আসমা আক্তারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ছবি:বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। ২৯ এপ্রিল ভোরে জেলা সদরের চর মোচারিয়া ইউপির চরভাবনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামী আনিস মিয়াকে আটক করেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সদর উপজেলার চরমোচারিয়া ইউপির হরিণধরা গ্রামের আজিজল হকের কন্যা আসমা আক্তারের (৪০) বিয়ে হয় পার্শ্ববর্তী চরভবনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আনিস মিয়ার সাথে। এটি দু’জনেরই দ্বিতীয় বিয়ে ছিলো। আনিস বর্তমানে ঢাকায় একটি ইটভাটায় কাজ করে। সম্প্রতি স্বামী আনিস আসমার কাছে বিভিন্ন অজুহাতে টাকা চেয়ে আসছিল। এরই জের ধরে ২৯ এপ্রিল ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আনিস লাঠি দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করে। এতে আসমা ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্বামী আনিস ৯৯৯ এ পুলিশকে ফোন করে জানায় তার স্ত্রী আত্মহত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি সন্দেহ হলে স্বামী আনিসকে আটক করে এবং স্ত্রীর মরদেহ থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহমেদ বাদল জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে স্বামী আনিসকে আটক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ঘটনা ধামাচাপা দিয়েও পার পেলনা ঘাতক স্বামী!

আপডেট সময় ০৮:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩