ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জেলেনস্কি মিউজিয়ামে ‘বর্বর’ রাশিয়ান হামলার নিন্দা করেছেন

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২৫ এপ্রিল বলেছেন, রাশিয়া ইউক্রেনের ইতিহাস ও সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে। একটি জাদুঘরে ‘বর্বরোচিত’ ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হওয়ার পর তিনি একথা বলেন।

জেলেনস্কি উত্তর-পূর্বে ফ্রন্টলাইনের কাছাকাছি শহর কুপিয়ানস্কের একটি স্থানীয় ইতিহাস জাদুঘরে রশ হামলার কথা জানিয়েছেন এবং তার সান্ধ্যকালীন ভিডিও ভাষণে হতাহতের এই আপডেট দিয়েছেন।

তিনি বলেন, ‘রাশিয়া এই হামলায় দুই নারীকে হত্যা করেছে। আহত হয়েছে ১০ জন। তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’

এর আগে, তিনি একজনের মৃত্যুর খবর দিয়েছিলেন। জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ‘একেবারে বর্বর পদ্ধতিতে ইউক্রেনীয়দের হত্যা করার’ এবং ‘আমাদের সম্পূর্ণ ধ্বংস করার জন্য সবকিছু করছে। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের জনগণ’ সবকিছুই ধ্বংস করতে চায়।

তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা গেছে সামরিক ইউনিফর্মের লোকদের একটি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এবং ভবনটির জানালাও ভেঙে গেছে।

তার ভিডিও ভাষণে তিনি বলেন, রাশিয়া মোট ৬০টিরও বেশি জাদুঘর ও গ্যালারি ধ্বংস করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জেলেনস্কি মিউজিয়ামে ‘বর্বর’ রাশিয়ান হামলার নিন্দা করেছেন

আপডেট সময় ০৭:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩