ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

বকশীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় মাহমুদুল আলম বাবুকে আবারো সাধারণ সম্পাদক করার দাবি

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে দলকে পুনর্গঠন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রাথীর জয় নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ৩ এপ্রিল বিকালে অনুষ্ঠিত হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আচ্চাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের কোন চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন নি। মাহমুদুল আলম বাবু ২০১৪ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগে আমূল পরিবর্তন ঘটে। নেতা-কর্মীদের মূল্যায়ন বেড়ে যায়। ফলে ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালী করেন মাহমুদুল আলম বাবু।

তিনি দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালে প্রথম বারের মত আওয়ামী লীগের প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করেন মাহমুদুল আলম বাবু। পরে ২০২২ সালে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদুল আলম বাবু। বজলুর রশিদ বাবুল ও মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে অতীতের যেকোন সময়ের চেয়ে আওয়ামী লীগ বর্তমানে একশ গুণ বেশি শক্তিশালী বলেও জানান নেতা-কর্মীরা।

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের কাছে বজলুর রশিদ বাবুলকে পুনরায় সভাপতি এবং সাধারণ মাহমুদুল আলম বাবুকে পুনরায় সাধারণ সম্পাদক করার দাবি জানিয়েছেন।

বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সঞ্চালনায় এবং সভাপতি বজলুর রশিদ বাবুলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী শামীম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী মো. আমর আলী, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক, মহিলা লীগ নেত্রী জোসনা বেগম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

বকশীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় মাহমুদুল আলম বাবুকে আবারো সাধারণ সম্পাদক করার দাবি

আপডেট সময় ০৭:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩