ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাশিয়া আরও উত্তর কোরিয়ান অস্ত্র চেয়েছে : যুক্তরাষ্ট্র

বাংলারচিঠিডটকম ডেস্ক : হোয়াইট হাউস ৩০ মার্চ বলেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে আরও অস্ত্র চেয়েছে এবং মস্কো ও পিয়ংইয়ং-এর মধ্যে চুক্তির দালালি করার অভিযোগে একজন স্লোভাকিয়ান ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, আমাদের কাছে নতুন তথ্য রয়েছে যে রাশিয়া সক্রিয়ভাবে উত্তর কোরিয়ার কাছ থেকে অতিরিক্ত অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে।

তিনি বলেন, ব্রাতিস্লাভার অশোট এমক্রটিচেভ (৫৬) নামে চিহ্নিত ব্যক্তি ২০২২ সালের শেষের দিকে এবং এই বছরের প্রথম দিকে দুই দেশের মধ্যে অস্ত্র বিক্রয় ও বিনিময় চুক্তিতে কাজ করছিলেন।

রুশ কর্মকর্তাদের সমর্থনে এমক্রটিচেভ রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি গোপন অস্ত্র চুক্তির দালালি করার চেষ্টা করছেন।

মার্কিন ট্রেজারি অনুসারে উত্তর কোরিয়া রাশিয়াকে ‘দুই ডজনেরও বেশি’ ধরনের অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর বিষয় আলোচনার মধ্যে রেখেছে।

ট্রেজারি বলেছে, বিনিময়ে, পিয়ংইয়ং নগদ, বাণিজ্যিক বিমান, পণ্য এবং কাঁচামাল পাবে।

কিরবি বলেন, ওয়াশিংটন বুঝতে পেরেছে রাশিয়া উত্তর কোরিয়ায় একটি প্রতিনিধি দল পাঠাতে চাইছে এবং যুদ্ধাস্ত্রের বিনিময়ে পিয়ংইয়ংকে খাদ্য সামগ্রী দিতে চাইছে। তবে, কোনো চুক্তি সম্পন্ন হয়েছে কিনা বা নির্দিষ্ট অস্ত্রের বিস্তারিত বিবরণ নিয়ে তিনি কিছু বলেননি। তিনি আরো বলেন, ‘উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে যে কোনো অস্ত্র চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি প্রস্তাবের সরাসরি লঙ্ঘন করবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

রাশিয়া আরও উত্তর কোরিয়ান অস্ত্র চেয়েছে : যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৮:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩