ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

ইউক্রেন বাহিনী যুক্তরাষ্ট্রে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ নিয়েছে : পেন্টাগন

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইউক্রেনের ৬৫ জন সামরিক সদস্যের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ শেষ করে ইউরোপে ফিরেছে। ৩০ মার্চ পেন্টাগন এ কথা জানিয়েছে।

রাশিয়ান বিমান হামলার মোকবেলায় সহায়তা দিতে ইউক্রেন বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে উচ্চ-প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য চাপ দিয়ে আসছিল এবং ওয়াশিংটন গত বছরের শেষের দিকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা একটি প্যাট্রিয়ট ব্যাটারি সরবরাহ করবে এবং কিয়েভের সৈন্যরা জানুয়ারিতে ওকলাহোমাতে প্রশিক্ষণ শুরু করবে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেন, ‘এই সপ্তাহে ৬৫ জন ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা সদস্য ওকলাহোমার ফোর্ট সিলে প্যাট্রিয়ট প্রশিক্ষণ শেষ করেছেন এবং এখন ইউরোপে ফিরে এসেছেন।’

তিনি বলেন, ‘তারা মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং নেদারল্যান্ডস থেকে সরবরাহ করা প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা সরঞ্জামসহ অন্যান্য ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা সদস্যদের সমন্বিত করবে।’ রাইডার বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার ছোট প্রতিবেশী দেশটিতে আক্রমণ শুরু করার পর থেকে ৭,০০০ এরও বেশি ইউক্রেনীয় সামরিক কর্মীকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিয়েছে।

মার্কিন বিমান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেথেওনের তৈরি এমআইএম-১০৪ প্যাট্রিয়ট হল একটি সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম যা প্রাথমিকভাবে উচ্চ-উড়ন্ত বিমানকে আটকানোর জন্য তৈরি করা হয়েছিল।

১৯৮০-এর দশকে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন হুমকির উপর ফোকাস করার জন্য এটি সংশোধন করা হয়েছিল এবং প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাকের রাশিয়ান তৈরি স্কাড ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

ইউক্রেন বাহিনী যুক্তরাষ্ট্রে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ নিয়েছে : পেন্টাগন

আপডেট সময় ০৭:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩