ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

আগুনে পুড়লো কৃষক হাফিজুরের স্বপ্ন

কৃষক হাফিজুর রহমানের ২টি গরু আগুনে পুড়ে মারা গেছে ও ছাই হয়েছে তিন ঘর। ছবি:বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে আগুনে হাফিজুর রহমান নামে এক কৃষকের ২টি গরু পুড়ে মারা গেছে। একই ঘটনায় তার তিন ঘর পুড়ে ছাই হয়ে যায়। ৪ মার্চ রাত ২টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নে ধারা বর্ষা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওই এলাকার মৃত হাছেন আলী মন্ডলের ছেলে। কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গোয়াল-ঘর ও রান্নাঘরের ফাঁকা জায়গায় আগুনের ছাই ফেলে রাখে হাফিজুরের স্ত্রী রাশেদা বেগম। ওই ছাইয়ের আগুন থেকে গোয়াল ঘরে আগুন লেগে যায়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোয়াল ঘরে থাকা দুটি গরু ও তিনটি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে তার প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান কৃষক হাফিজুর রহমান।

এ ব্যাপারের উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ৩ মার্চ দিবাগত গভীর রাতে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কৃষকের দুটি গরু, তিন ঘর পুড়ে যায়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

আগুনে পুড়লো কৃষক হাফিজুরের স্বপ্ন

আপডেট সময় ০৭:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩