ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

বকশীগঞ্জে ড্রেজার মেশিনে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে মারধর

আহত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল গণি।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন করতে বাধা দেওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে। ২ মার্চ বিকাল ৫ টার দিকে নিলাখিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় সন্ধ্যায় চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কর্মকর্তা।

স্থানীয় ও ভূমি অফিস সূত্রে জানা যায়, জিগাতলা গ্রামের এমাজ উদ্দিনের ছেলে হাছেন মিয়া পাশবর্তী বিনোদরচর গ্রামে তার জমিতে ড্রেজার মেশিন বসিয়ে কয়েকদিন থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এনিয়ে স্থানীয়রা বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বীকে জানালে তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল গণিকে ২ মার্চ বিকালে ঘটনাস্থলে পাঠান। ওই কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে জমির মালিক হাছেন মিয়া ও ড্রেজার মালিক আবদুল কুদ্দুসকে বালু উত্তোলন বন্ধ করতে বললে তাদের সাথে বাদানুবাদ হয় ভূমি কর্মকর্তার।

এক পর্যায়ে হাছেন মিয়া, আবদুল কুদ্দুস, বেলাল মিয়াসহ ড্রেজার মেশিনের শ্রমিকরা আবদুল গণিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দীর্ঘক্ষণ প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাসায় চলে যান তিনি।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন ও সরঞ্জামাদী জব্দ করেছেন।

মারধরের ঘটনায় নিলাখিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল গণি চারজনকে অভিযুক্ত করে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

বকশীগঞ্জে ড্রেজার মেশিনে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে মারধর

আপডেট সময় ০৮:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩