ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক

শেখ হাসিনার নেতৃত্বে সবক্ষেত্রে দৃশ্যমান অনেক উন্নয়ন সারা পৃথিবীতে প্রশংসিত : ধর্ম প্রতিমন্ত্রী

সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির সব ক্ষেত্রে দৃশ্যমান অনেক উন্নয়ন করেছেন, যা সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। অবকাঠামো, সেতু, পদ্মা সেতু, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য এসেছে।

তিনি ২৭ ফেব্রুয়ারি বিকালে জামালপুরের ইসলামপুর পাথর্শী ইউনিয়নের মলমগঞ্জ বাজার কাছারী মাঠে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে আর বেকারত্ব থাকবে না। সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের ডিসেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আসে। সেই নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এরপর, ১০০টি ইকোনোমিক জোন তৈরি করা হয়েছে, যেখানে শিল্প, কলকারখানা করা হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এসময় তিনি উন্নয়ন চলমান রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

আয়োজিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলম বাবুলের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান শাহজাহান, সহ-দপ্তর সম্পাদক অংকন কর্মকার, সদস্য মাহাবুব হাসান দিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. বারী লিচু, সাবেক সাধারণ সম্পাদক রেহান আলী, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনোয়ার হোসেন আবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

শেখ হাসিনার নেতৃত্বে সবক্ষেত্রে দৃশ্যমান অনেক উন্নয়ন সারা পৃথিবীতে প্রশংসিত : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩