ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

সভাপতি আইনজীবী মো. আমান উল্লাহ আকাশ ও সাধারণ সম্পাদক আইনজীবী মো. ইসমত পাশা।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে (আওয়ামী লীগ সমর্থিত) ১৩টি পদে জয়লাভ করেছে। বাকী ২টি পদে আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে (বিএনপি সমর্থিত) জয় পেয়েছেন।

২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মুহাম্মদ খাজা আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (আওয়ামী লীগ সমর্থিত) আইনজীবী মো. আমান উল্লাহ আকাশ ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপি সমর্থিত) আইনজীবী মো. গোলাম নবী ১৪২ ভোট পেয়েছেন।

এছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে সাধারণ সম্পাদক পদে আইনজীবী মো. ইসমত পাশা ২১৬ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান ১৩২ ভোট পেয়েছেন।

অপরদিকে সহ-সভাপতির দুটি পদে আইনজীবী মো. ইসমাইল হোসেন ২৩৭ ভোট পেয়ে ১ম বিজয়ী ও মো. বাবর আলী ২০১ ভোট পেয়ে ২য় বিজয়ী হন এবং সহকারী সাধারণ সম্পাদকের দুটি পদে এসএম কামরুল হাসান (পলাশ) ২১০ ভোট পেয়ে ১ম ও ১৮৬ ভোট পেয়ে আইনজীবী ইউসুফ আলী ২য় স্থান লাভ করে বিজয়ী হন।

অডিটর পদে আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু এবং পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে আইনজীবী শামীমা তাসনিম সাথী বিজয়ী হয়েছেন। এছাড়া সদস্য পদে মো. আলমগীর হোসেন জীবন ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জামালপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মুহাম্মদ খাজা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৩৬২ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ৩৫২ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

আপডেট সময় ০৪:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩