ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক এক শিক্ষিকা নিহত

ট্রেনে কাটা পড়ে নিহত শিক্ষিকা মোনালিসা জান্নাত ফেরদৌসির লাশ। ছবি: বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর-ময়মনসিংহ রেলপথের জামালপুর সদর উপজেলার বাদেচাঁন্দি এলাকা থেকে মোনালিসা জান্নাত ফেরদৌসি শিখা (৪০) নামে সাবেক একজন শিক্ষিকার ট্রেনেকাটা লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। ২৬ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি।

মোনালিসা শেরপুর জেলা সদরের চর জংগলদী গ্রামের নূর হুদার স্ত্রী। তিনি জামালপুর সদরের বারুয়ামারী এলাকায় সেন্ট্রাল কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন।

জিআরপি থানা সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে মোনালিসা জামালপুর সদর উপজেলার বাদেচাঁন্দি এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার দেহ চার টুকরা হয়ে যায়। মোনালিসা জামালপুর সদরের বারুয়ামারী এলাকায় সেন্ট্রাল কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। এক বছর আগে মানসিকভাবে বিপর্যস্ত হলে কোচিং সেন্টারের শিক্ষকতা ছেড়ে দেন তিনি। তিনি জামালপুর সদরের নান্দিনায় ভাড়া বাসায় বসবাস করতেন। মাঝে মধ্যেই বাসা থেকে একা বের হয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটতেন। স্থানীয়রা তাকে চিনতে পেরে জামালপুর জিআরপি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জামালপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া বাংলারচিঠিডটকমকে বলেন, নিহত মোনালিসার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক এক শিক্ষিকা নিহত

আপডেট সময় ১২:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩