ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুর জিলা স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জামালপুর জিলা স্কুলের বার্ষিক মিলাদ মাহফিলে অতিথিবৃন্দ।ছবি:মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ জামালপুর জিলা স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সকালে জিলা স্কুল প্রাঙ্গণে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন।

বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবুল খায়ের মাহমুদী।

জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দিনা এম এইচ কে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম আজহারুল ইসলাম।

জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন উপস্থিত শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। শিক্ষা জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহর আলোকে তাদের জীবনকে পরিচালিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বড়দের প্রতি শ্রদ্ধাশীল ও ছোটদের প্রতি স্নেহশীল হওয়ার পাশাপাশি অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কেরাত, আবৃত্তি, হামদ নাথ ও দোয়া পাঠের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণভাবে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুর জিলা স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩