ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে একুশের গ্রন্থমেলায় পুরস্কার বিতরণ

অতিথিদের সাথে পুরস্কার বিজয়ী খুদে শিল্পীরা।ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেতু ও সড়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: নতুন প্রজন্মকে একুশের চেতনায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে জামালপুর ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে ২৪ ফেব্রুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু ও সড়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জাকির হোসেন।

জামালপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে একুশের গ্রন্থমেলা মঞ্চে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সভাপতি কবি আলী জহির। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন, উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কানাডা শাখার মহাসচিব জাকির খান, ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সদস্য মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, শিক্ষার্থী লামীম, রোকেয়া জান্নাত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক আশরাফুজ্জামান স্বাধীন ও সদস্য আতিকুর রহমান সুমন।

অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে খুদে চিত্রাঙ্কন শিল্পী সারনী ডি কস্তা।ছবি: বাংলারচিঠিডটকম

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, আমাদের শুধুমাত্র বৈশ্বয়িক চিন্তা না করে মানুষকে ভালোবাসার সংস্কৃতি চর্চা করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা শিশুদের মাঝে গড়ে তুলতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি সচল করতে হবে। সাহিত্য, সংস্কৃতি চর্চাকে আরো গতিশীল করতে হবে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি এবং বিখ্যাত মানুষদের সম্পর্কে জানতে হবে।

আলোচনা সভা শেষে সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি, সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে একুশের গ্রন্থমেলায় পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৭:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩