ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

জাফরশাহী রেল স্টেশন ও প্লাটফর্ম উদ্বোধন

বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা সমিতির (ঢাকা) ঐকান্তিক প্রচেষ্টা এবং বাংলাদেশ রেলওয়ের সার্বিক সহযোগিতায় জাফরশাহী রেল স্টেশন ও প্লাটফর্ম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি দুপুরে জাফরশাহী রেল স্টেশন প্রাঙ্গণে ভাটারা সমিতি আলোচনা সভার আয়োজন করে।

সভায় ভাটারা সমিতির সভাপতি আবুবকর সিদ্দিক সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান জাফরশাহী রেল স্টেশনের নাম ফলক উন্মোচন করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল) জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ভাটারা সমিতি প্রথমেই অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়।

এতে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী এসএম ফেরদৌস আলম, ভাটারা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা জাফরশাহী রেল স্টেশনের আধুনিকায়ন, ডাবল রেল লাইন স্থাপন, রেল স্টেশন থেকে অর্থনৈতিক অঞ্চল পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন, আন্তঃনগর ট্রেনের বিরতি দেওয়াসহ জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

জাফরশাহী রেল স্টেশন ও প্লাটফর্ম উদ্বোধন

আপডেট সময় ০৭:২২:১২ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩