ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

জেলেনস্কি ও পুতিনের মধ্যে আলোচনা অসম্ভব : ক্রেমলিন

বাংলারচিঠিডটকম ডেস্ক : ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ২৬ জানুয়ারি সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনীয় নেতা বলেছেন, পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসার তার ‘কোন আগ্রহ নেই।’

ইউক্রেনীয় নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ ২৬ জানুয়ারি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অনেক আগেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা জানি জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ভোটারদের কী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেগুলি মনে রাখা বা তাকে নির্বাচিত করা ভোটারদের স্মৃতিকে সতেজ করা কঠিন নয়। তিনি কখনই দনবাস সমস্যার সমাধান করেননি, তিনি মিনস্ক চুক্তিগুলি প্রত্যাখ্যান করেছিলেন। উপরন্তু, দেখা যায় যে, তিনি কখনই সেগুলি বাস্তবায়ন না করে বরং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন।’ পেসকভ আরো বলেন, এসব কারণেই তিনি নিজেই দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্ভাব্য আলোচনা বন্ধ রেখেছেন।

এর আগে ২৬ জানুয়ারি জেলেনস্কি গ্রেট ব্রিটেনের ‘স্কাই নিউজ টিভি’ চ্যানেলকে জানান, তিনি পুতিনের সাথে শান্তি আলোচনায় আগ্রহী নন। জেলেনস্কি বলেন, পুতিন বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ভেবেছিলেন তার সঙ্গে ‘কেউ নেই।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

জেলেনস্কি ও পুতিনের মধ্যে আলোচনা অসম্ভব : ক্রেমলিন

আপডেট সময় ০৬:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩