ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুরে শিশু স্বাস্থ্যের পুষ্টিগত অবস্থার অনুসন্ধান শীর্ষক সভা

জামালপুরে পুষ্টি বিষয়ক সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. সৈয়দ আবু আব্দুল্লাহ সাফি।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে পুষ্টিহীনতার শিকার এবং পুষ্টি পরিস্থিতি দেখা এবং এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে পর্যালোচনা ও করণীয় বিষয়ে ১৬ জানুয়ারি জামালপুরে শিশু স্বাস্থ্যের অবস্থা অনুসন্ধান (পিডিআই) শীর্ষক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. সৈয়দ আবু আব্দুল্লাহ সাফি।

সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) ব্যবস্থাপক মিনারা পারভীন। আলোচনায় অংশ নেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম, জামালপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, হযরত শাহজামাল (রহ.) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য ফারজানা বেগম, মোশারফ হোসেন প্রমুখ।

সভা সূত্র জানায়, জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর এবং জামালপুর পৌরসভার ১, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে ৫ হাজার ৮৭০ জন শিশুর উপর জরিপ চালিয়ে ১ হাজার ৬১০ জন পুষ্টিহীন শিশু এবং তিনজন শিশুর মাঝে অতিমাত্রার (স্যাম) অনুসন্ধান পাওয়া গেছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. আবু আবদুল্লাহ সাফি বলেন, পুষ্টিহীনতার পরিস্থিতি উত্তরণে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো কাজ করছে। এক্ষেত্রে কমিউনিটির বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ এগিয়ে আসলে সামাজিক আন্দোলনে রূপ নিবে।

ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘের উদ্যোগে জামালপুর এরিয়া প্রোগামের আওতায় অন্যান্য কার্যক্রমের পাশাপাশি পুষ্টি পরিস্থিতি উন্নয়ন কাজ করছে বলে এপি সূত্র জানায়। সভায় উপস্থিত সবাই এ কার্যক্রমে সম্পৃক্ত হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অঙ্গীকার করেন। সভায় জানানো হয় এধরনের শেয়ারিং সভা প্রতিটি কর্মএলাকায় এপি আয়োজন করছে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ রান্নার প্রদর্শনী করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে শিশু স্বাস্থ্যের পুষ্টিগত অবস্থার অনুসন্ধান শীর্ষক সভা

আপডেট সময় ০৪:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩