ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিক্ষক-শিক্ষার্থীরা সবজি দিয়ে তৈরি করলো নয়নাভিরাম জাতীয় পতাকা

সবজি দিয়ে তৈরি নয়নাভিরাম জাতীয় পতাকা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: ফসলের মাঠে সবজি দিয়ে জাতীয় পতাকার আদলে চিত্রকল্প ফুটিয়ে তুলে চমক সৃষ্টি করেছেন শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই চিত্রকর্ম দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এখন প্রতিনিয়ত ভিড় করছেন।

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল আজম খান বলেন, আমাদের শিক্ষক ও ছাত্ররা মিলে মহান বিজয়ের মাস উপলক্ষে সবজি দিয়ে জাতীয় পতাকা তৈরি করেছেন। পতাকার মাঝখানে লাল শাকের বৃত্ত দিয়ে বুঝানো হয়েছে লক্ষ শহীদের রক্ত ও সবুজ পালং শাক দিয়ে বুঝানো হয়েছে বাংলার প্রকৃতিকে।

অধ্যক্ষ সাইফুল আজম খান বলেন, শেরপুর কৃষি সমৃদ্ধ জেলা। এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। আমাদের শিক্ষার্থীরা নানা ধরনের ফসলের বীজতলা তৈরি করে জ্ঞান অর্জন করে থাকে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন একখণ্ড জমিও খালি রাখা যাবে না। এজন্য আমরা এটিআইয়ের পতিত পড়ে থাকা জমি কৃষি আবাদের আওতায় এনেছি। এতে আমাদের শিক্ষার্থীরা কৃষি কাজে ভূমিকা রাখতে পারবে।

সাইফুল আজম খান আরো বলেন, কলেজের শিক্ষকরা সাধারণত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট করার জন্য প্রাকটিক্যালি ফিল্ডে নানা রকম ফসলের প্লট তৈরি করতে দেয়। এর ধারা বাহিকতায় এবার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকরা ফসলের মাঠে গেল ১৬ নভেম্বর এই পতাকা তৈরি করতে প্রাথমিকভাবে কাজ শুরু করে। এখন এটা দেখতে দূর-দূরান্তের দর্শনার্থীরা ভিড় করছে।

শিক্ষার্থী প্রতীক রহমান বলেন, স্যারদের নির্দেশনায় সবজি দিয়ে এ পতাকা তৈরি করেছি। বিভিন্ন জায়গা থেকে লোকজন তা দেখতে আসছেন এবং প্রশংসাও করছেন।

শেরপুর পৌর এলাকার খরমপুরের সাবিদ বলেন, প্রথমে শুনেছি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে শাক-সবজি দিয়ে পতাকা বানিয়েছেন। পরে ড্রোন নিয়ে ছুটে এসেছি ভিডিও করতে। এখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিব।

চরশেরপুরের শোয়াইব রহমান বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্ররা সবজি দিয়ে সুন্দর একটি জাতীয় পতাকা তৈরি করেছে। পরে আর দেরি না করে আসলাম পতাকা দেখতে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শিক্ষক-শিক্ষার্থীরা সবজি দিয়ে তৈরি করলো নয়নাভিরাম জাতীয় পতাকা

আপডেট সময় ০৮:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২