ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জয়ের কাছে এসেও ঢাকা টেস্টে ভারতের কাছে হারলো বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জয়ের কাছে এসেও ঢাকা টেস্টে সফরকারী ভারতের কাছে হারতে হলো স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলকে। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ ভারতের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪৫ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৫ রান করেছিলো ভারত।

৭ উইকেটে ১৪৫ রান তুলে আজ চতুর্থ দিনের প্রথম সেশনে জয় নিশ্চিত করে ভারত। দলের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন অপরাজিত ৪২ ও শ্রেয়াস আইয়ার অনবদ্য ২৯ রান করেন। ৩৪ রান করেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৬৩ রানে ৫ উইকেট নেন।

এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো ভারত। চট্টগ্রামে প্রথম টেস্ট ১৮৮ রানে জিতেছিলো ভারত।

সফরে এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

জয়ের কাছে এসেও ঢাকা টেস্টে ভারতের কাছে হারলো বাংলাদেশ

আপডেট সময় ০৪:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২