ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু

জামালপুর জেলা ক্রীড়া সংস্থায় দাবা প্রতিযোগিতা শুরু

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে চলছে দাবা প্রতিযোগিতা। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে শুরু হয়েছে দুদিনব্যাপী উন্মুক্ত দাবা প্রতিযোগিতা। বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৭ ডিসেম্বর সকালে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ১৮ ডিসেম্বর দুপুর পর্যন্ত।

আন্তর্জাতিক দাবা সংস্থার (ফিদে) নিয়ম মেনে শুরু হওয়া এই উন্মুক্ত দাবা প্রতিযোগিতা দলগতভাবে অনুষ্ঠিত হবে। প্রতি দলে চারজন করে দশটি দল অংশ নিয়েছে। শিক্ষার্থী ও পেশাজীবীসহ জামালপুর জেলার ৪০ জন দাবারু এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

১৭ ডিসেম্বর সকালে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, দাবা উপ-কমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আইনজীবী নুরুন্নবী ভূইয়া অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত এ দাবা প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক দাবা সংস্থার বিচারক হাসনাত এলাহী চৌধুরী এবং ডেপুটি বিচারকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের বিচারক আহসান আলী জুয়েল। ১৮ ডিসেম্বর দ্বিতীয় দিনের প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ

জামালপুর জেলা ক্রীড়া সংস্থায় দাবা প্রতিযোগিতা শুরু

আপডেট সময় ০৭:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২