ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরে আশ্রয়ণ প্রকল্প যমুনায় বিলীন, আশ্রিতদের মানবেতর জীবন যাপন

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরে ইসলামপুর উপজেলায় যমুনা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে গিয়েছে আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের ঘর। আশ্রয়স্থল টুকু হারিয়ে ফের নিঃস্ব-ভূমিহীন হয়ে পড়ছে আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামেরর বাসিন্দারা। সবকিছু হারিয়ে খোলা আকাশের নীচে ফের চলছে তাদের মানবেতর জীবনযাপন।

এলাকাবাসী জানান, গতবছর থেকেই উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনার উপার বেড়কুশা, চর কুলকান্দি, জিগাতলা গ্রামে ভাঙ্গন শুরু হয়। গত জুলাই মাসে বেড়কুশা এলাকার গুচ্ছ গ্রামের ১০০ পরিবারের ঘর নদীর গর্ভে বিলীন হয়ে যায়। গেল সপ্তাহে তীব্র ভাঙ্গনে চর কুলকান্দি গ্রামের ৫০ ঘর বিলীন হয়ে যায়। এছাড়াও জিগাতলা আশ্রয়ণ প্রকল্পের আধাপাকা ১২০টি ঘর নদীর গর্ভে চলে গেছে।

এনিয়ে গত তিনমাসের ব্যবধানে ২০১৬-১৭ অর্থ বছরে নির্মিত জিগাতলা আশ্রয়ণ প্রকল্প ১২০টি ও চর কুলকান্দি ও বেড়কুশা মৌজায় ১০০টি ও বেড়কুশায় গুচ্ছগ্রামের ৫০ নিয়ে মোট ২৭০টি ঘর ও এলাকার শতশত বাড়িঘর, ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নদীগর্ভে চলে যায়। প্রকল্পে আশ্রিত পরিবারগুলো সবকিছু হারিয়ে অন্যের জায়গায়, কেউবা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। ভাঙনের কারণে বর্তমানে হুমকির মুখে পড়েছে কয়েক গ্রামের বাড়ি ঘর ফসলি জমি ও বিভিন্ন প্রতিষ্ঠান।

নদী ভাঙনে ইউনিয়নের স্থলভাগের মানচিত্র বিলীন হওয়ায় ইউনিয়নের সঙ্গে অন্য ইউনিয়ন এবং এক ওয়ার্ডের সঙ্গে অন্য ওয়ার্ডের সীমানা জটিলতায় রয়েছে।

কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান, এলাকায় নদী ভাঙনে আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের ঘর বিলীনের সংবাদ পেয়ে পরিদর্শনে গিয়েছিলাম। সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিনি জানান, আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের ২৭০টি ঘর নির্মাণ করা হয়। যমুনার ভাঙনে ইতোমধ্যে সবগুলো নদীগর্ভে বিলীন হয়েছে। ঘরবাড়ি হারানো মানুষগুলোর মধ্যে অনেকেই অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমান জানান, ইতিমধ্য চর কুলকান্দি ৫০টি ঘর নদীর গর্ভে বিলীন হয়ে গেছে পরিদর্শন করেছি। আশ্রিতদের অন্যত্র স্থায়ী বসবাসের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। তালিকা নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্য ব্যবস্থা হবে আশা রাখছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে আশ্রয়ণ প্রকল্প যমুনায় বিলীন, আশ্রিতদের মানবেতর জীবন যাপন

আপডেট সময় ০৯:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২