ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

রাশিয়াকে ইরানের অস্ত্র সরবরাহের পরিকল্পনা ‘অগ্রহণযোগ্য’ : ন্যাটো প্রধান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ৩ নভেম্বর বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে মস্কোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রসহ অস্ত্র সরবরাহের পরিকল্পনা ‘অগ্রহণযোগ্য’। খবর এএফপি’র।

কিয়েভ ও তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় ইরানকে দায়ি করে আসছে।

ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘আমরা লক্ষ্য করছি যে, ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার প্রস্তাব দিচ্ছে এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয় বিবেচনা করছে।’

তিনি বলেন, ‘এটি একেবারে অগ্রহণযোগ্য। রাশিয়ার এই অবৈধ যুদ্ধে কোন দেশের মস্কোকে সহায়তা করা উচিৎ হবে না।’

কিয়েভ জানায়, ইউক্রেনের সাধারণ মানুষের বিরুদ্ধে ইরানের প্রায় ৪শ’ ড্রোন ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে এবং মস্কো প্রায় দুই হাজার ড্রোনের অর্ডার দিয়েছে।

এদিকে তেহরান ইউক্রেনের এমন অভিযোগ প্রত্যাখান করেছে।

স্টলটেনবার্গ আরো বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ব্যর্থ হতে চলায় সেখানে ‘আরো বর্বরতা চালাচ্ছেন’।

তিনি বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামোসহ ইউক্রেনজুড়ে অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দেখেছি।’

স্টলটেনবার্গ বলেন, রাশিয়া আসন্ন শীতে ইউক্রেনের সাধারণ মানুষকে পানি, বিদ্যুৎ ও গরম করার সুবিধা থেকে বঞ্চিত করতে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

রাশিয়াকে ইরানের অস্ত্র সরবরাহের পরিকল্পনা ‘অগ্রহণযোগ্য’ : ন্যাটো প্রধান

আপডেট সময় ০৬:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২