ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

কেন্দুয়ায় সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন, আটক ৩

ভাইয়ের ছুরিকাঘাতে নিহত রাফিক ইসলাম রাফির লাশ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দেওয়ানীপাড়ায় সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাফিক ইসলাম রাফি (৩৫) নিহত হয়েছেন। পারিবারিক কলহের জের ধরে ২৬ সেপ্টেম্বর সকালে তাদের নিজ বাড়ির উঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সৎ ভাই মনজিল হোসেন কালুসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। নিহত রাফিক দেওয়ানিপাড়ার মৃত আজাদ শেখের ছেলে।

প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি দল ঘটনাস্থল থেকে ছুরিকাঘাতে রাফিকের হত্যাকারী তার সৎভাই মনজিল হোসেন কালু, তার মা মনজুয়ারা বেগম ও বোন ময়নাকে আটক করেছে। পরে তাদেরকে জামালপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

নিহতের পারিবারিক সূত্র জানায়, কেন্দুয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামের মৃত আজাদ শেখের ছেলে রাফিক ইসলাম রাফি (৩৫) ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির একটি কাঁঠাল গাছ দুই হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। এই গাছ বিক্রি এবং জমি নিয়ে পূর্বের পারিবারিক কলহের জের ধরে রাফিকের ছোট সৎ ভাই গার্মেন্টসকর্মী মনজিল হোসেন কালুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনজিল হোসেন কালু তার বড় ভাই রাফিকের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় স্থানীয় জনতা ছুরিকাঘাতকারী মনজিল হোসেন কালু, তার মা মনজুয়ারা বেগম ও বোন ময়নাকে আটক করে র‌্যাব ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে প্রথমে র‌্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক তিনজনকে উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করেছে। পরে জামালপুর সদর থানা পুলিশ রাফিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বাংলারচিঠিডটকমকে বলেন, জমি নিয়ে পূর্বের পারিবারিক কলহ এবং গাছ বিক্রি করাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাফিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দুয়ায় সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন, আটক ৩

আপডেট সময় ১০:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২