ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

শেরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: শেরপুর সদর উপজেলায় ৩১ জুলাই দিবাগত মধ্য রাতে অভিযান চালিয়ে ১০১টি ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

মাদক ব্যবসায়ীর নাম মো. সাজেদুল ইসলাম (৪০)। তিনি শেরপুর সদর উপজেলার চর ভাবনা গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৩১ জুলাই দিবাগত রাত সোয়া ১২টার দিকে শেরপুর সদর থানাধীন নন্দীর বাজার হইতে মুন্সিরচর সড়কের মাঝপাড়া গ্রামস্থ জনৈক আন্তাজ আলীর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০১টি কথিত মাদক দ্রব্য ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার ৩০০ টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

শেরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০২:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২