ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

শ্রীলংকার প্রেসিডেন্ট কার্যালয় পুনরায় খুলছে সোমবার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শ্রীলংকার প্রেসিডেন্ট কার্যালয় সোমবার পুনরায় খুলে দেয়া হচ্ছে। এর আগে সামরিক অভিযান চালিয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হটিয়ে দেয়া হয়। তারা প্রেসিডেন্ট কার্যালয় ঘেরাও করে রেখেছিল।

রোববার এক পুলিশ কর্মকর্তা জানান, সোমবার থেকে অফিস আবার খোলার জন্য প্রস্তুত।

তিনি বলেন, গত ৯ মে থেকে অবরুদ্ধ থাকা অফিস ভবন এখন মুক্ত।

শ্রীলংকায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারনে বিক্ষোভকারীরা রাস্তায় নামে। তারা চলতি মাসের প্রথমদিকে প্রেসিডেন্ট কার্যালয় দখলে নেয়। সৈন্যরা সে সময়ের প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসেকে উদ্ধার করে। তিনি সিঙ্গাপুর পালিয়ে যান এবং পদত্যাগ করেন।

রনিল বিক্রমাসিংহে বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই বিক্ষোভকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দেন। শুক্রবার মধ্যরাতে তার নির্দেশের পর পরই সশস্ত্র সৈন্যরা প্রেসিডেন্ট কার্যালয় থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। আন্তর্জাতিক অঙ্গনে এ অভিযান ব্যাপকভাবে সমালোচিত হয়।

সেনা অভিযানকালে অন্তত ৪৮ জন আহত এবং নয়জনকে আটক করা হয়।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

শ্রীলংকার প্রেসিডেন্ট কার্যালয় পুনরায় খুলছে সোমবার

আপডেট সময় ০৩:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২