ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক

পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত ও ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে।

২০ জুলাই রাতে ইউনিয়নের মোরাদাবাদ বাজারস্থ ওই কার্যালয়ে ভাংচুর চালায় একদল দুর্বৃত্ত।

জানা গেছে, মোরাদাবাদ বাজারে টিনে ছাওয়া একটি ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ ভাংচুর করে তছনছ করা হয়েছে বিভিন্ন আসবাবপত্র।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আমরা একটু দূর থেকে দেখেছি মুখোশ পড়ে ৫ থেকে ৭ জন লোক ইউপি চেয়ারম্যানের কার্যালয় ভাংচুর করে মোটরসাইকেল যোগে পালিয়ে গেছে।’

প্রত্যক্ষদর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনু মন্ডল বলেন, ‘ঘটনার সময় আমি পাশের একটি দোকানে বসে গল্প করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই দূর থেকে দেখতে পাই ১০ থেকে ১২ জন অপরিচিত মুখোশধারী ব্যক্তি ভাংচুর করে সটকে পড়ছে।’

পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘মোরাদাবাদ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে একদল মুখোশধারী দুর্বৃত্ত সিনেমার কায়দায় হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় বঙ্গবন্ধুর ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে কেউ দেখার আগেই দুর্বৃত্তরা দ্রুত চলে যায়। আমার ধারণা, ওই কার্যালয়ে যেহেতু আমি নিয়মিত বসি, সেহেতু আমাকে হত্যা করার উদ্দেশ্যেই মূলত দুর্বৃত্তরা সেখানে হামলা চালিয়েছে। আমাকে না পেয়ে দুর্বৃত্তরা দ্রুত চলে গেছে। আর আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি।’

মোরাদাবাদ বাজার পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার সময় কয়েকজন পাশের চা পানের দোকানে বসেছিলাম। ভাংচুরের শব্দ শুনে এগিয়ে এসে দেখি ৫ থেকে ৭ জন মুখোশ পড়া অপরিচিত লোক ভাংচুর চালাচ্ছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের দেখা মাত্রই তারা দ্রুত মোটরসাইকেল যোগে চলে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইসলামপুর থানার এসআই আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন।

পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর

আপডেট সময় ০৭:৫১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২