ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

জামালপুরে আল মুজিব ইসলামিক একাডেমির ফলাফল ও পুরস্কার বিতরণ

জামালপুরে আল মুজিব একাডেমিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ইসলামী শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি আধুনিক পদ্ধতিতে প্রচলিত শিক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত আল মুজিব ইসলামিক একাডেমির প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলারচিঠি ডটকম এর সম্পাদক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

১৯ মে একাডেমিতে ক্বারী মাওলানা রাজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, আল মুজিব ইসলামিক একাডেমির প্রধান পরিচালক মাওলানা ছদরুল আমীন মাহদী, আওয়ামী লীগ নেতা আজহার উদ্দিন, সাজ্জাদ প্রমুখ।

আলোচনা সভা শেষে পরীক্ষায় কৃতিত্বের সালে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার অভিভাবক, সুধী সমাজ, রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নূরানী শিক্ষা বোর্ডের আওতায় আল মুজিব ইসলামী একাডেমিটি পরিচালিত হচ্ছে বলে জানান একাডেমি কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায় একাডেমির আরবী শিক্ষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজি শিক্ষাও সমানতালে পাঠদান করা হয়। নানা সীমাবদ্ধতার পরেও শিক্ষকগণ আন্তরিকতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বলে জানা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

জামালপুরে আল মুজিব ইসলামিক একাডেমির ফলাফল ও পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৫:৪৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২