ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

জামালপুরে সেভ ফর সিডস এর কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন হারভেস্ট প্লাসের পরামর্শক শফিকুল ইসলাম খান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মোবাইল ব্যাংকিং সম্পর্কে ধারণায়ন, হিসাব খোলার পদ্ধতি, সঞ্চয় জমার কৌশল এবং বায়োফর্টিফাইড ধান বীজ সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা এবং দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে উন্নয়ন সংঘের সেভ ফর সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে ১৭ মে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা সভাকক্ষে আয়োজিত কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হারভেস্ট প্লাসের পরামর্শক শফিকুল ইসলাম খান, ইউসিবিএল-উপায় এর সিনিয়র মার্কেটিং ম্যানেজার তৌফিকুল ইসলাম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, হারভেস্ট প্লাসের কৃষিবিদ আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল।

কর্মশালায় জামালপুর ও শেরপুর জেলার ৩২ জন কৃষাণী ও উন্নয়ন সংঘের ১৬ জন মাঠ পর্যায়ের কর্মী অংশগ্রহণ করেন।

প্রকল্পটি পরীক্ষামূলক শুরু হলেও এর প্রভাব সুদূরপ্রসারী বলে জানান হারভেস্টপ্লাস ও উন্নয়ন সংঘের কর্মকর্তারা। পুষ্টি চাহিদা পূরণে জিঙ্ক ধান উৎপাদনে প্রকৃত ও ভালো জাতের বীজ সরবরাহের প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষকরা উন্নয়ন সংঘের মাধ্যমে নিজেদের নামে উপায় এ মোবাইল ব্যাংকিং এ হিসাব খোলে সেখানে সঞ্চয় জমা করবে। সঞ্চিত টাকায় জিঙ্ক ধানের ৫ কেজি বীজ ক্রয় করলে সংস্থা ১০০ টাকা ছাড় দিবে বলে জানা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত

জামালপুরে সেভ ফর সিডস এর কর্মশালা

আপডেট সময় ০৬:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২