ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

মাদারগঞ্জে প্রচুর শিলাবৃষ্টিতে ইরি-বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি

চরপাকেরদহ ইউনিয়ের তেঘুরিয়া গ্রামে জমে থাকা শিলা। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রচুর শিলাবৃষ্টিতে উঠতি ইরি-বোরো ধান, পাট ও সবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার চরপাকেরদহ ও বালিজুড়ি ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, এই শিলাবৃষ্টিতে উঠতি ইরি-বোরো ধান, পাট, সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

তবে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক ক্ষতির হিসাব দিতে পারেনি।

চরপাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম সরদার জানান, চরপাকেরদহ ইউনিয়নের পুরোটায় শিলাবৃষ্টিতে প্রায় পেকে যাওয়া ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন ওয়ার্ড থেকে ক্ষয়ক্ষতির খবর পাচ্ছেন।

তিনি জানান, বড় বড় শিলাতে ধানসহ পাট ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, কয়েক বছরে এমন প্রচণ্ড শিলাবৃষ্টি দেখেননি।

এদিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির খবর এসেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

মাদারগঞ্জে প্রচুর শিলাবৃষ্টিতে ইরি-বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট সময় ০৮:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২