ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু

১২০ টাকায় চাকরি পেলেন তারা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: মেধাবীদের মূল্যায়ন করে আরো ৩৮ জন তরুণ-তরুণীকে বাহিনীতে যুক্ত করল শেরপুর জেলা পুলিশ। নিয়োগপ্রাপ্তরা বলছেন, ১২০ টাকা দিয়ে ফরম ফিলাপ করার পর লিখিত ও মৌখিকসহ আরো বেশ কিছু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে চাকরি নামক সোনার হরিণ তারা পেয়েছেন।

এদিকে গেল শনিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপারের উপস্থিতিতে পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করা হয়।

এসময় আনন্দে কেঁদে ফেলেন চাকুরী প্রার্থী ও তাদের অভিভাবকরা।

জানা যায়, পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর শেরপুর থেকে এক হাজার ৩০৩জন অনলাইনে আবেদন করে। এরমধ্যে আবেদন ফি ও এডমিট কার্ড বাবদ জন প্রতি খরচ হয় ১২০ টাকা। এরপর পরীক্ষার্থীদের শারীরিক মাপ, দৌঁড় ও ফিটনেস দেখে বাছাই করা হয় ৩৩৭ জনকে। পরে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ৯এপ্রিল রাতে ফলাফল ঘোষণা করা হয়। এদিন ৩২ জন তরুণ ও ৬ জন তরুনীকে চুড়ান্তভাবে নির্বাচন করা হয়। এছাড়া অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে আরো ১০ জনকে।

পরীক্ষায় উত্তীর্ণ এক ভ্যান চালকের মেয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, ভাবতেই পারি নাই আমি নির্বাচিত হব। অনেক আশা নিয়ে এসেছিলাম, তা আজ পূর্ণ হলো। এ জন্য তিনি পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান।

মুদি দোকানি সোলায়মান বলেন, আমার সন্তান আজ পুলিশে চাকরি পেয়েছে আমি ভীষণ খুশি। আমার চোখ দিয়ে যে পানি ঝরে পড়ছে তা আনন্দের অশ্রæ।

পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, ভালো লাগছে একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সত্যিকারের মেধাবী এবং জনসাধারণকে সেবা দিতে পারবে এমন প্রার্থীদেরই বেছে নিতে পেরেছি। এ সময় তিনি নির্বাচিতদের দেশের সেবায় নিয়োজিত থেকে কাজ করে যাওয়ার আহŸান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু

১২০ টাকায় চাকরি পেলেন তারা

আপডেট সময় ০৭:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২