ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, জনবল সঙ্কট নিরসন, দালালদের দৌরাত্ম বন্ধ করাসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।

হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএস মিজানুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী অধিনায়ক সুজায়াত আলী ফকির, গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ফাকরিয়া ইসলাম, অর্থোপেডিক চিকিৎসক মুর্শেদুল ইসলাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

সভায় চিকিৎসকের স্বল্পতা, চতুর্থ শ্রেণির কর্মচারির স্বল্পতা, হাসপাতালের মেজে টাইলসকরণ, হাসপাতালের আবাসন মেরমত, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বহুতল ভবন নির্মাণ বরাদ্দ বাতিল হবার কারণ, হাসপাতাল ক্যান্টিনের খাবারের মান নিম্নপর্যায় থেকে উন্নয়ন করা, রেফার সংস্কৃতি বন্ধ করা, দালালদের দৌরাত্ম বন্ধ করা, হাসপতাল গেটে যানযট নিরসন করা, শিশু ওয়ার্ড, অর্থোপেডিক ওয়ার্ডের কলেবর বৃদ্ধি করা, হাসপাতালের ভিতরে গরু, ছাগল, বিড়াল, কুকুর প্রবেশ বন্ধ করাসহ অনেক জনগুরুত্বপূর্ণ আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতি প্রকৌশলী মোজাফ্ফর হোসেন বলেন, সব ধরনের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমরা স্ব স্ব অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে সকল সীমাবদ্ধতার মাঝেও সেবা নিশ্চিত করা যাবে। আমরা যারা সদস্য আছি তারা যদি মাঝে মাঝে হাসপাতাল পরিদর্শন করি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জনবল সঙ্কট নিরসন এবং বাতিল হয়ে যাওয়া ছয়তলা ভবন যাতে পুনরায় বরাদ্দ পাওয়া যায় এ ব্যাপারে কেন্দ্রিয়ভাবে তিনি সর্বাত্মক ভূমিকা রাখার আশ্বাস দেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২