ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ময়মনসিংহের ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহতদের মধ্যে একজন বাসচালক ও অপর একজন বাসযাত্রী রয়েছেন।

২০ ডিসেম্বর বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল বিশ্ববিদ্যালয় সংযোগ সড়ক সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাটগামী পরিবহনের একটি বাস ত্রিশাল জিরো পয়েন্ট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় পরে বাসটি রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণে পুলিশ কাজ করছে বলে জানান ত্রিশাল থানার ওসি।

ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রিয়াজ উদ্দীন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ থানায় পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৭:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১