ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

দুই নতুন মুখ নিয়ে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা বাংলাদেশের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দুই নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই নতুন মুখ ডান-হাতি মিডল-অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় ও ডান-হাতি পেসার রেজাউর রহমান রাজা।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ ম্যাচের ১০ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪৬০ রান করেছেন ২১ বছর বয়সী জয়। চলমান জাতীয় লিগে চিটাগং বিভাগের হয়ে প্রথম ম্যাচে জোড়া ডাক মারলেও, পরের দুই ম্যাচের তিন ইনিংসে দু’টি সেঞ্চুরি করেছেন জয়। ১১২ ও ১২১ রানের ইনিংস খেলেন তিনি।

আর ১০টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩টি উইকেট রয়েছে ২২ বছর বয়সী রাজার। দু’বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি। চলমান জাতীয় লিগে ৩ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন সিলেট বিভাগের এই পেসার।

দুই নতুন মুখ ছাড়াও স্কোয়াডে রয়েছেন এখনও জাতীয় দলের হয়ে খেলা ইয়াসির আলি রাব্বি। এর আগেও টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন ডানহাতি এই মিডল-অর্ডার ব্যাটার।

সাকিব আল হাসানকেও স্কোয়াডে রাখা হয়েছে। তবে তার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ডানহাতের ইনজুরিতে পড়েন পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাকে।

আগামী ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান (ফিটনেসের ওপর ম্যাচ খেলা নির্ভর করবে)।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

দুই নতুন মুখ নিয়ে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা বাংলাদেশের

আপডেট সময় ০৬:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১