ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ অক্টোবর শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ১৫ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশের যুবারা। করোনার কারনে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই হবে এই সিরিজটি।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

সিরিজের ম্যাচগুলো হবে ১৫, ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। তবে সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি। সদ্যই দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

ওয়ানডে সিরিজ জিতলেও, আফগানদের কাছে একটি চারদিনের ম্যাচে হেরে যায় বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য বেশ কিছুদিন ধরেই কলম্বোতে প্রস্তুতি ক্যাম্প করছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। প্রধান কোচ সাবেক ব্যাটসম্যান আবিষ্কা গুনাবর্ধনে, ব্যাটিং কোচ ধাম্মিকা সুদর্শন, ফিল্ডিং কোচ সাবেক অলরাউন্ডার উপুল চন্দনা, স্পিন কোচ সাচিথ পাাথিরানা ও পেস বোলিং কোচ সাবেক পেসার চামিলা গামাগে দলটির কোচিং স্টাফে আছেন।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিতে ২০১৯ সালে সর্বশেষ শ্রীলংকা সফর করেছিলো বাংলাদেশ যুব দল।

বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সূচি :
১৫ অকেক্টাবর : প্রথম ওয়ানডে-
১৮ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডে
২০ অক্টোবর : তৃতীয় ওয়ানডে
২৩ অক্টোবর : চতুর্থ ওয়ানডে
২৫ অক্টোবর : পঞ্চম ওয়ানডে

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আপডেট সময় ০৬:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১