ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

জিয়ার মরণোত্তর বিচার হবেই হবে এই বাংলার মাটিতে : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

করোনাকালীন ক্ষতিগ্রস্ত জামালপুর জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশের অস্তিত্বের প্রতীক জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের প্রত্যেকটি মানুষকে খুনিরা নির্মমভাবে কাপুরুষের মতো হত্যা করেছে। জাতির পিতার মূল খুনি, মাস্টার মাইন্ড হলেন জিয়াউর রহমান। ১৫ আগস্ট নির্মম সেই হত্যাকাণ্ডের পরিকল্পনার রন্ধ্রে রন্ধ্রে জিয়াউর রহমানের সম্পৃক্ততা রয়েছে। জিয়ার মরণোত্তর বিচার হবেই হবে এই বাংলার মাটিতে। বিচারের পথ আইনের মাধ্যমেই তার মুখোশ উন্মোচন করা হবে জাতির সামনে। তিনি প্রশ্ন রাখেন, বেগম খালেদা জিয়া তার স্বামীর বিচার চায় না কেন?

জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে ১৪ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়ে) ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদরের এমপি প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী মো. ইউছুফ আলী, সাংবাদিক এম এ জলিল প্রমুখ।

আলোচানা শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান করেনাকালীন জামালপুরের ক্ষতিগ্রস্ত ৫২ জন সাংবাদিক, একজন মৃত সাংবাদিকের পরিবার ও একজন অসুস্থ সাংবাদিকের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তার নয় লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন। তাদের মধ্যে প্রয়াত একুশে টিভির সাংবাদিক আরিফ মাহমুদের পরিবার পেয়েছেন তিন লাখ টাকার চেক এবং ক্যান্সার আক্রান্ত ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইন পেয়েছেন এক লাখ টাকার চেক। বাকি ৫২ জন সাংবাদিকদের প্রত্যেকে পেয়েছেন ১০ হাজার টাকার চেক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জিয়ার মরণোত্তর বিচার হবেই হবে এই বাংলার মাটিতে : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

আপডেট সময় ১০:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১