ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

বকশীগঞ্জে করোনায় দু’জনের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বকশীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে।

জানা গেছে, সাধুরপাড়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. আছাদুল্লাহ হক (৫০) ১৮ জুলাই রাতে করোনায় আক্রান্ত হয়ে জামালপুর সদর হাসপাতালে মারা যান। এর আগে ১৭ জুলাই বিভিন্ন উপসর্গ নিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলে তার করোনা পজেটিভ হয়। এর পরের দিনই তার মৃত্যু হয়। তার বাড়ি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামে।

একই রাতে বাটট্টাজোড় ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের রিনা বেগম (৫৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। রিনা বেগম পশ্চিম পাড়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই রিনা বেগমের দেহে করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা পরীক্ষা দেওয়া হয়। ওই দিনই তার করোনা পজেটিভ হলে নিজ বাড়িতে হোমকোয়ারেন্টাইনে ছিলেন তিনি। এমতাবস্থায় ১৮ জুলাই রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান রিনা বেগম।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে করোনায় দু’জনের মৃত্যু

আপডেট সময় ০৪:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১