ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

মেলান্দহে আকবর বাহাদুরকে নিয়ে বিপাকে কৃষক

প্রায় এক হাজার কেজি ওজনের গরু আকবর বাহাদুর। ছবি : বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনার প্রভাবে জামালপুরের মেলান্দহ উপজেলায় কোরবানির গরু আকবর বাহাদুরের বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। তিনি মালঞ্চ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান লেবু। আকবর বাহাদুরের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, দৈর্ঘ্য ৫ ফুট ৯ ইঞ্চি এবং বেড় ৭ ফুট ৮ ইঞ্চি। দুই বছর দুই মাস ১০ দিন বয়সী আকবর বাহাদুরের ওজন প্রায় এক হাজার কেজি।

কৃষক সাইদুর রহমান লেবু জানান, করোনায় লকডাউনের প্রভাবে বাহাদুরকে বাজারে বিক্রির সুযোগ পাওয়া যাচ্ছে না। নিভৃতপল্লীতে বসবাস করে অনলাইনেও বিক্রির কোন নিয়ম কানুনও জানেন না। আবার অনলাইনে বিক্রির নামে প্রতারণার ফাঁদে পড়ার আশংকাকেও ভয় পাচ্ছেন এই কৃষক। ওদিকে কোরবানির ঈদ ঘনিয়ে আসলেও করোনার কারণে হাট-বাজারে পশু বেচা-কেনারও কোন সাড়া মিলছে না। প্রতিদিন আকবরের খাদ্য বাবদ খরচ হচ্ছে প্রায় এক হাজার টাকা।

আকবর বাহাদুরের খবরাখবরে বিভিন্ন এলাকা থেকে মানুষ লেবুর বাড়িতে আনাগোনা করছে। ইতোমধ্যেই আকবর বাহাদুরকে কেনার জন্য ১০ লাখ টাকার কাছাকাছি দাম ওঠেছে। লেবুর ইচ্ছা বাহাদুরকে ১২ লাখ টাকায় বিক্রি করবেন। আগ্রহী ক্রেতাদের যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেলান্দহে আকবর বাহাদুরকে নিয়ে বিপাকে কৃষক

আপডেট সময় ০৮:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১