ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

দেওয়ানগঞ্জে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

বালু উত্তোলনের ৩টি শ্যালো মেশিন ও ব্যবহৃত সরঞ্জামাদিসহ কয়েকশ ফুট পাইপ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বালু উত্তোলনের ৩টি শ্যালো মেশিন ও ব্যবহৃত সরঞ্জামাদিসহ পাইপ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৩টি শ্যালো মেশিন এবং বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদিসহ কয়েকশ ফুট পাইপ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

২৫ এপ্রিল বিকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার ঘাট যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করেন জামালপুরের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম আরিফুর রহমান।

অভিযানে ‘বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০’ অনুযায়ী বলগ্রেডের ওপর স্থাপিত বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম আরিফুর রহমান এ প্রতিনিধিকে জানান, জেলা প্রশাসক মুর্শেদা জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি বিধি-নিষেধ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযান অংশ নেন সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম রায়হান মাহমুদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, এসআই আব্দুল কুদ্দুস ও চুকাইবাড়ি ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রোকসানা বেগম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

দেওয়ানগঞ্জে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

আপডেট সময় ০৫:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১