ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

লকডাউনে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান বকশীগঞ্জ পৌর মেয়রের!

বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ৭ এপ্রিল লকডাউনে সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ীদের অনুরোধ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় লকডাউনে সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

৭ এপ্রিল বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে করোনাভাইরাস সম্পর্কিত সচেতনতা কার্যক্রম চালাতে গিয়ে ব্যবসায়ীদের প্রতি এই আহ্বান জানান।

এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বিনা কারণে পথচারী, সাধারণ মানুষকে শহরে ঘুরাফেরা না করতে অনুরোধ করেন। একই সাথে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেন।

তিনি ব্যবসায়ীদের বলেন, সরকারের উদ্দেশ্য জনগণকে সুরক্ষা দেওয়া ও জনগণকে ভাল রাখা। সরকার মানুষের কথা চিন্তা করে সাত দিনের লকডাউন ঘোষণা করেছেন। তাই সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা ও সমর্থন দিয়ে ব্যবসায়ীদেরও সব দোকান পাট বন্ধ রাখতে হবে। আগে মানুষকে বাঁচতে দিন তারপর ব্যবসার চিন্তা করতে হবে। যতদিন লকডাউন থাকবে ততদিন প্রয়োজনীয় দোকানপাট ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান না খোলার নির্দেশ দেন মেয়র নজরুল ইসলাম সওদাগর।

এর আগে ৬ এপ্রিল দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের ব্যবসায়ীরা সরকারের ঘোষিত লকডাউন না মেনে দোকান খুলে দিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

এরই প্রেক্ষিতে লকডাউন কার্যকর করতে মাঠে নামেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

লকডাউনে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান বকশীগঞ্জ পৌর মেয়রের!

আপডেট সময় ০৫:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১