ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

বকশীগঞ্জে সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নন্দীর বাজার থেকে রৌমারী উপজেলা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে ২৩ মার্চ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন বকশীগঞ্জ শাখার উদ্যোগে পৌর শহরের মালিবাগ এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার কমিশন বকশীগঞ্জ পৌর শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও বীরমুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন বকশীগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, মেসবাহ উল তুহিন, শাহনাজ পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, গত তিন বছর থেকে শেরপুরের নন্দীর বাজার থেকে বকশীগঞ্জ উপজেলা হয়ে রৌমারী পর্যন্ত সড়কের নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের সময়সীমা পার হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতির কারণে মাত্র ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। এ কারণে মানুষকে অতিরিক্ত সময় ব্যয় করে তাদের গন্তব্যস্থলে যেতে হয়। ফলে সাধারণ মানুষ, যাত্রী, যানচলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সড়কটির নির্মাণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১