ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

শুয়ে পড়লেন ট্রেনের সামনে, অতঃপর স্থান হল মর্গে

জামালপুর কোর্ট স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে নিহত হাসি বেগমের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

স্বামীর সাথে ঝগড়া করে পাঁচ সন্তানের মা হাসি বেগম (৩৫) বাড়ি থেকে চলে গিয়ে রেললাইনের ওপর শুয়ে ছিলেন। চলন্ত ট্রেনে কাটাপড়ে দেহ হয়ে গেছে ছিন্নভিন্ন। মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। ১৭ মার্চ দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটের জামালপুর কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী জামালপুর পৌরসভার পাথালিয়া গজপাড়া গ্রামের সিএনজিচালক মো. ওমর উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ মার্চ দুপুর সোয়া ১২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটের জামালপুর কোর্ট স্টেশনের কাছে রেলনাইনের পাশে খেজুরগাছের নিচে অজ্ঞাত পরিচয়ের এক নারী বেশ কিছুক্ষণ বসে ছিলেন। এ সময় জামালপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন আসছে দেখে ওই নারীকে রেললাইনের ওপর শুয়ে পড়তে দেখা যায়। এতে চলন্ত ট্রেনের নিচে কাটাপড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা জানাজানি হলে শহরের পাথালিয়া গজপাড়া থেকে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে শনাক্ত করেন। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের প্রতিবেশীরা জানান, হাসি বেগম ১৭ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে তার স্বামীর সাথে ঝড়গার একপর্যায়ে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর কথা শুনে তার স্বামী সিএনজিচালক ওমর উদ্দিন বাড়ি ছেড়ে পালিয়েছেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ বাংলারচিঠিডটকমকে বলেন, ওই নারী পারিবারিক কলহের জের ধরে হয়তো আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ময়মনাতদন্তের জন্য ওই নারীর মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শুয়ে পড়লেন ট্রেনের সামনে, অতঃপর স্থান হল মর্গে

আপডেট সময় ০৬:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১