ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

ভস্মিভূত জয়নাল আবেদিন প্লাজা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে নগদ টাকাসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। ৯ মার্চ দিবাগত রাত পৌনে বারোটার দিকে উপজেলার তারাকান্দি চৌরাস্তার মোড়ে আলহাজ জয়নাল আবেদিন প্লাজায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দি চৌরাস্তা মোড়ে জয়নাল আবেদীন প্লাজায় সুমাইয়া স্টোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন ও তারাকান্দি যমুনা সার কারখানা ফায়ার সার্ভিস স্টেশনের সহায়তায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ইদ্দিস আলী বলেন, মার্কেটের এক দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরিষাবাড়ী ও তারাকান্দি ইউনিটের দমকল বাহিনী এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কোন হতাহতের ঘটনা হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

আপডেট সময় ০৯:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১