ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেশপ্রেমিক সরকার প্রধান শেখ হাসিনা : ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর ইসলামপুর উপজেলায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, শেখ হাসিনার বড় পরিচয় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। একদিকে যেমন মমতাময়ী মা অন্যদিকে একজন দক্ষ প্রশাসক। খাদ্যঘাটতির ক্ষতিগ্রস্ত একটি দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড় করিয়েছেন তিনি। তিনি মানবতার মা। দুনিয়ায় অনন্য নেত্রী। সাধারণ মানুষের সুখ-দুুঃখের সাথে পরিচিত একজন ডিজিটাল বাংলাদেশেরও রূপকার।

উপজেলা প্রশাসন আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে ৮ ফেব্রুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ইউনিয়ন ও পৌরসভার গুচ্ছ গ্রামে বসবাসরত ৫২৪টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও ৫৫ জনকে ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ কালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কেউ আর না খেয়ে থাকতে হয়না, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, ধর্ম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব দিদারে আলম মাকসুদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, চেয়ারম্যান মাকছুদুর রহমান, হারুনুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেশপ্রেমিক সরকার প্রধান শেখ হাসিনা : ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১