ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

র‌্যাবের অভিযানে ২০৮৫টি ইয়াবাসহ আটক ২

দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৫ জানুয়ারি বিকেলে অভিযান চালিয়ে ২ হাজার ৮৫টি ইয়াবা বড়িসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা।

আটকরা হলেন- রৌমারী উপজেলার বাগুয়ার চর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. রফিকুল ইসলাম (২৫) ও চর ফুলবাড়ী গ্রামের মো. জিহাদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৪)।

উদ্ধার ইয়াবা।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৫ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় অভিযান পরিচালনা করে। এসময় রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে খেলার মাঠ থেকে দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ হাজার ৮৫টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।

আটকদের বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

র‌্যাবের অভিযানে ২০৮৫টি ইয়াবাসহ আটক ২

আপডেট সময় ০৩:২৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১