ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

বকশীগঞ্জে শীতার্তদের পাশে দাঁড়ালেন পুলিশ কর্মকর্তা আরিফ

কম্বল বিতরণ করেন পুলিশ কর্মকর্তা আরিফুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা একটি ভিন্ন ভৌগলিক জনপদ হিসেবে পরিচিত। উত্তরে বাংলাদেশ সীমান্তে ভারতের মেঘালয়ের আমপাতি জেলা। দক্ষিণে ব্রহ্মপুত্র নদ, পশ্চিমে যমুনা নদী মাঝে বকশীগঞ্জ নামক এই উপজেলার অবস্থান। প্রাকৃতিক পরিবেশ সবসময় উল্টোভাবে বিরাজ করে এই এলাকায়। গত ৭ দিন ধরে গারো পাহাড়ি জনপদ ও নদী তীরবর্তী জনপদে চলছে হার কাঁপানো শীত ও কুয়াশা। প্রচণ্ড কুয়াশা ও মৃদ্যু শৈত্যপ্রবাহের কারণে জনজীবন যখন বিপর্যস্ত হয়ে পড়েছে তখন এই এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন পুলিশের এক কর্মকর্তা।

বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ি জনপদ ধানুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের চতুর্থ ছেলে আরিফুর রহমান বাংলাদেশ পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। ক’দিন ধরে প্রচণ্ড শীতে যখন মানুষ কাঁপছিলেন তখন নাড়া দেয় তার হৃদয়। উদ্যোগ নেন একাই শীতার্তদের পাশে দাঁড়াবেন। যেইভাবা সেই কাজ।

১২ ডিসেম্বর পাহাড়ি জনপদ ও নদী তীরবর্তী এলাকার ৫০০ জনকে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত কম্বল বিতরণ করেছেন এসআই আরিফুর রহমান। ধানুয়া সরকার বাড়ি, যদুর চর দাখিল মাদরাসা মাঠ, বাহাদুরাবাদ এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

পুলিশ কর্মকর্তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে শীতার্তদের পাশে দাঁড়ালেন পুলিশ কর্মকর্তা আরিফ

আপডেট সময় ০৭:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০