ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইন্দুল্লামারী চরে বাঁধ নির্মাণ কাজ শুরু

বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনের পর সবাই মোনাজাতে অংশ নেন। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

যমুনার নদীভাঙ্গন থেকে এলাকাবাসীকে রক্ষায় জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের যমুনার দুর্গমচরের ইন্দুল্লামারী বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের অর্থায়নে এই বাঁধ নির্মিত হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল ১১ ডিসেম্বর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, এই বাঁধটি নির্মাণ খুবই জরুরী বিধায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও অর্থ দিয়ে শুরু করেছে। বাঁধটি নির্মাণে দ্রুতই আমরা বরাদ্ধ ব্যবস্থা করছি।

এসময় সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি জালাল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক মনিরুজ্জামান লাজু, সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকে ইন্দুল্লামারী খালটি ভেঙ্গে অনেক বসত বাড়ি বিলিন হয়েছে। নদী ভাঙন থেকে রক্ষা পেতে এই বাঁধ নির্মাণ জরুরী। এতে সাপধরী ইউনিয়নের কয়েকটি গ্রামসহ হাজার হাজার একর ফসলি জমি রক্ষা পাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইন্দুল্লামারী চরে বাঁধ নির্মাণ কাজ শুরু

আপডেট সময় ০৬:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০