ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী তিনমাসের অন্তঃসত্ত্বা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রতিবেশী বখাটের ধর্ষণে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৪) তিনমাসের অন্তঃসত্ত্বা হওয়ায় অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১০ নভেম্বর ধর্ষিতার পরিবার ধর্ষক বিশু মিয়ার (৩০) বিরুদ্ধে নারী ও শিশু নির্য়াতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিকে ধর্ষকের পরিবার মামলা প্রত্যাহার ও কিশোরীর গর্ভের আলামত নষ্টের জন্য ভয়ভীতি দেখাচ্ছে।

মামলা ও পারিবারিক সূত্র জানায়, বিলবালিয়া গ্রামের দরিদ্র পরিবারের বাক প্রতিবন্ধী ওই কিশোরীর বাবা-মা রাজধানীর গার্মেন্ট কারখানায় কাজ করেন। শৈশব থেকে সে গ্রামের বাড়িতে দাদির কাছে থাকে। গত ৫ আগস্ট দুপুরে ওই কিশোরীকে বাড়িতে রেখে তার দাদি সাংসারিক কাজে উপজেলা সদরে যান। এ সুযোগে প্রতিবেশী ছায়ের ওরফে বানেছ ফকিরের বখাটে ছেলে দুই সন্তানের জনক বিশু মিয়া ওই বাড়িতে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রাম্য মাতব্বরদের কাছে জানালে সে কিশোরীকে বিয়ে করবে বলে প্রলোভন দেয় ও কালক্ষেপণ করতে থাকে। সে একই আশ্বাসে তাকে আরো কয়েকবার ধর্ষণ করে।

ধর্ষিতার দাদি এ প্রতিবেদককে জানান, তার নাতিনের শারীরিক গঠনে সন্দেহ হলে ৭ নভেম্বর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের সততা ডায়াগনোস্টিক সেন্টারে ডাক্তারি পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্টে দেখা যায় যে, প্রতিবন্ধী কিশোরী তিনমাসের গর্ভবর্তী। পরে তিনি বাদী হয়ে ১০ নভেম্বর জামালপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ আদালতে ধর্ষক বিশু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে জামালপুর পিবিআই পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদি অভিযোগ করেন, মামলার পর থেকে তাদেরকে ধর্ষক নানা ভয়ভীতি দেখাচ্ছে। মামলা প্রত্যাহার ও গর্ভের আলামত নষ্টের জন্য চাপ প্রয়োগ করছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

সরিষাবাড়ীতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী তিনমাসের অন্তঃসত্ত্বা

আপডেট সময় ০৬:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০